,

‘পদ্মাসেতুর নির্মাণকাজ বিলম্বিত হতেই পারে’

news-image

অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ে পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ করা অনিশ্চিত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা হচ্ছে পৃথিবীর খুবই আনপ্রেডিকটেবল একটি নদী। তাই আনুষঙ্গিক সব রেডি থাকলেও যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করার ব্যাপারে নিশ্চিত হতে পারছি না।’ বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

ট্রেনে চড়ে ‘নির্বাচনী সফরে’ উত্তরাঞ্চলে প্রচারণা শেষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পিলারগুলো বসে গেছে– কিন্তু স্প্যানের সংযোগ করা যাচ্ছে না। স্প্যানগুলো বসানো অনেকটা দুরুহ কাজ। তাই নির্মাণকাজ বিলম্বিত হতেই পারে।’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সফরে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনে চেপে উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

পথে পথে বিভিন্ন স্টেশনে সভা করেন তাঁরা। এ সময় স্টেশনগুলোতে ১০ মিনিট করে ট্রেন যাত্রাবিরতি করে। এসব সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপি নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা