,

‘বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত ২০ দল’

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশ, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সম্মত ২০ দল।’

আজ রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কর্যালয়ে জোটের বৈঠক শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘২০ দল সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে জাতীয় ঐক্যের যে কথা বলেছেন তাতেও সমর্থন জানিয়েছে ২০ দল।’

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম জানান, খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানানো হয়। এ ছাড়া বৈঠকে খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্তে খালেদা জিয়াকে মুক্তি না দেওয়ার কঠোর সমালোচনা করা হয়। খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করা হয়, এছাড়া তারেক রহমানসহ সব রাজনৈতিক কমীর মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়।

বৈঠক শেষে ২০ দলের শরিক দলের এক নেতা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের আজকের বৈঠকের মূল আলোচনা ছিল চলমান রাজনৈতিক সংকট সমাধান, খালেদা জিয়ার মুক্তি, তাঁর সুচিকিৎসা ও আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবি আদায়ে যেকোনো মূল্যে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন।’

২০ দলীয় জোটের আরেক শরিক দলের এক সভাপতি এনটিভি অনলাইনকে বলেন, ‘জোটের আলোচনার মূল বিষয় ছিল বৃহত্তর ঐক্য। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য গঠনে ২০ দলীয় জোট সম্মত হয়েছে। এ ছাড়া জোটের ঐক্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মাহমুদ চৌধুরী।

২০ দলের নেতাদের মধ্যে ছিলেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এ টি এম আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রেদোয়ান আহমদ, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ব্যারিস্টার তাসনিয়া প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ওয়াক্কাস, নূর হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের আবদুর রকিব, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির সভাপতি ব্যারিস্টার সাঈদুল হাসান ইকবাল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর