,

নির্বাচনে আ. লীগের ভরাডুবি হবে এমন বক্তব্য পাগলের প্রলাপ : হানিফ

news-image

‘অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যে দলের পক্ষে শতকরা ৬৬-৭০ ভাগ মানুষ আছে সেই আওয়ামী লীগের ভরাডুবি হবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।

কুষ্টিয়া শহরের পিটিআই রোডে দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির অবলম্বন হলো মিডিয়ার মাধ্যমে অযোক্তিক কথাবার্তা বলে জনগণের কাছে তাদের অবস্থান টিকিয়ে রাখা। জনগণ কাদের সাথে আছে তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আওয়ামী লীগ ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। যে দলের পক্ষে শতকরা ৬৬-৭০ ভাগ মানুষ আছে সেই দলের ভরাডুবি হবে আর যাদের পক্ষে ৫-১০ পার্সেন্ট লোক নেই তারা উচ্চতায় উঠবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।

নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নেই, এ বিষয়ে হানিফ বলেন, বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার হচ্ছে এম এ আজিজ। যিনি উনাদেরকে ক্ষমতায় আনতে এক কোটি ত্রিশ লক্ষ ভূয়া ভোটার বানিয়েছিলেন। এর বাইরে কোন নির্বাচন কমিশনার উনাদের পছন্দ হওয়ার কথা নয়। হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে বিএনপিসহ সকল দলেরই মতামত নেওয়া হয়েছে। এই কমিশন নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা আসলে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ও নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বহিপ্রকাশ।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর