,

সরকারের কাছে বিএনপির ৫ দাবি

news-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ সাফ জানিয়ে দিয়েছেন, মুক্ত খালেদা জিয়াকে নিয়েই বিএন‌পি নির্বাচনে যাবে, নয়তো নই।

এ কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছেন তিনি। এছাড়াও আরও চারটি দাবির কথা বলেছেন তিনি।

রবিবার (৯ সেপ্টেম্বর) ‌বেলা সাড়ে ১০টার দি‌কে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএন‌পির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ।

‘এই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। খালেদা জিয়াকে নিয়ে আমরা সেই নির্বাচনে যাবো,’ দলের অবস্থান এভাবেই বর্ণনা করেন বিএনপির আমলের সাবেক এই মন্ত্রী।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরও পাঁচজনের সঙ্গে ১০ বছরের সাজা হয়েছে তার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও।

কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন ড. খন্দকার মোশাররফ। বলেন, ‘তাকে দ্রুত মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার উদ্যোগ নিতে হবে।’

ড. খন্দকার মোশাররফ অভিযোগ ক‌রেন, ‘সারাদেশে নতুন করে গণগ্রেফতার শুরু হয়েছে। আমাদের কোনো আন্দোলন-কর্মসূচি নেই এবং রাজপথে কোনো কর্মী নাই। কিন্তু এখন কেনো গণগ্রেফতার চলছে?’

‘উদ্দেশ্য হচ্ছে, বেগম জিয়াকে জেলে রেখে, আমাদেরকে আদালতের কাঠগড়ায় রেখে এবং বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে সরকার নির্বাচন করতে চায়,’ যোগ করেন মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা প্রথম দাবি জানাবো যে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানো হোক।’

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দিয়ে আমাদের সুযোগ দেওয়া হোক। তাকে আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাবো। চিকিৎসা করে তাকে সুস্থ করে তার বিচার করুন। এতে আমাদের কোনো আপত্তি নাই।’

এসময় ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জেরীন খানসহ সংগঠ‌নের ঢাকা মহানগর (উত্তর ও দ‌ক্ষিণ) এর নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা