,

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যা বলল বিএনপি

news-image

আমাদের চেয়ারপারসন কারারুদ্ধ রয়েছেন, তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।সে বিষয়ে কথা বলতে আমরা এসেছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, একটি বিশেষায়িত হাসপাতালে তাকে যেন চিকিৎসা দেয়া হয়, যেখানে তিনি পছন্দ করেন।

ফখরুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা দায়িত্বে আছেন, সচিব, আইজি প্রিজনসহ অনান্যদের সাথে আলাপ করে তিনি বিষয়টি দেখবেন। বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তাদের সাথে কথা বলেও তিনি ব্যবস্থা নেবেন।

কবে ব্যবস্থা নেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি সুনির্দিষ্ট বলেননি।আগেও আপনারা এ দাবি জানিয়েছিলেন। এবার কি অনুমতি দেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা বলতে পারছি না।

তিনি আরও বলেন, আমাদের চেয়ারপার্সনের পছন্দ হল ইউনাইটেড হাসপাতাল। আমরা মনে করি যে, সেখানেই তাকে চিকিৎসা করানো উচিত। কারণ তিনি অসুস্থ রোগী। তার চয়েজটা গুরুত্ব দেয়া উচিত।

এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আসা ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সচিবালয়ে প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।

স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ১০ সদস্যের দল আসার কথা ছিল। আমরা ৮ জন এসেছি। আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে এসে আলোচনায় যোগ দেবেন। আরেকজন আসবেন না।’এর আগে বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর