,

নির্বাচন থেকে পলায়নই বিএনপির টার্গেট : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে পলায়ন করাই বিএনপির টার্গেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘আমার কাছে তথ্য আছে দলটি দেশে-বিদেশে বসে নাশকতার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘নাটোর, সান্তাহার, জয়পুরহাট বাদ দিলাম। বিরামপুরের যে জনসভা সেটা তো রাতে হয়েছে। সেখানে কী জনদুর্ভোগ হওয়ার কোনো কারণ ছিল?’

ট্রেনযাত্রার ফলে জনসভার চেয়ে অনেক কম দুর্ভোগ হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জনসভা হলে যে জনদুর্ভোগ হয় যেমন- মিছিল আসে, সেটা কিন্তু ট্রেনে হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ যাত্রীরা পথে পথে নেমে গেছে। চিলাহাটী পর্যন্ত যাত্রী খুব বেশি ছিল না।’

এ সময় ঢাকায় বিএনপির জনসভা থেকে বিরামপুরের আওয়ামী লীগের জনসভা অনেক বড় ছিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা