,

‘দুর্নীতিবাজদের তালিকা করছে বিএনপি’

news-image

‘আওয়ামী লীগের যারা দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত তাদের তালিকা করছে বিএনপি। পাশাপাশি সরকারকে টিকিয়ে রাখতে পুলিশ ও প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী যারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তাদেরও তালিকা করা হচ্ছে।’

শনিবার খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, দুর্নীতিবাজ ও অপকর্মে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতর এখনই আতংক বিরাজ করছে। তাই যে কোন মূল্যে তারা ক্ষমতা দখলে রাখতে চায়। কিন্তু ৫ জানুয়ারীর নির্বাচনের মতো কোন চক্রান্ত সফল হবে না।

নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, এস এম আসাদুজ্জামান মুরাদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর