,

ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত: রেলমন্ত্রী

news-image

চৌদ্দগ্রাম , কুমিল্লা প্রতিনিধি : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সত্যিকার আলেমদের গুরুত্ব দিয়ে ইসলামের খেদমত করছে আওয়ামী লীগ। মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। আর ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত। শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মাঠে উপজেলা ওলামা লীগ আয়োজিত ইমাম-মুয়াজ্জিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মসজিদ-মাদ্রাসার যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকারই করেনি। জামায়াতের অধিকাংশ নেতা মহান মুক্তিযুদ্ধের সময় বর্বর হত্যা-নির্যাতন করেছে বিধায় তাদের বিচার হচ্ছে। পবিত্র কোরআনের কোনো অংশে নৌকা, দাঁড়িপাল্লা বা ধানের শীষ মার্কার কথা উল্লেখ নেই। অথচ জামায়াতিরা ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ইসলাম জামায়াতের নয়, পুরো বিশ্বের মুসলমানদের প্রিয় ধর্ম। জামায়াত পরাজিত শক্তি। ইসলামের নামে তারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে।

চৌদ্দগ্রাম নজমিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মীর হোসেন মীরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ ভিপি, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মন্নান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শাহজালাল মজুমদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর