,

খালেদার সাজা আইন অনুযায়ী, জামিনও হবে আইন অনুযায়ী: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা দেশের চলমান আইন অনুযায়ী হয়েছে, আইন অনুযায়ীই তার জামিন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু ভবন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে মূলত তারা কিছুই জানেন না। কোন কিছু না জেনে না বুঝে অযথাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য দেশের প্রধান চিকিৎসালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি যদি ইচ্ছে করে চিকিৎসা না নেন তার জন্য আমাদের কি করার আছে? এমনকি তার অসুস্থতার কথা বিবেচনা করেই কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে।

পরে মহিলা কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে বাংলার অবিসাংবাদিত নেতা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের চাকা চালিয়ে দিয়েছেন সেই উন্নয়নের চাকা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আপনারা যদি জননেত্রীর সঙ্গে থাকেন; বাংলাদেশ আজকে যে সারাবিশ্বের উন্নয়নের রোল মডেল হয়েছে আগামীতেও উন্নত বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশে পরিণত হবে।

এ সময় সব ষড়যন্ত্র পেরিয়ে জনগণকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকারের দায়িত্ব দিয়ে দেশের উন্নয়ন চালিয়ে যাওয়ারও আহবান জানান মন্ত্রী।

বঙ্গবন্ধুর খুনিদের কথা উল্লেখ করে তিনি বলেন, চান্দিনারও (কর্ণেল রশিদ) একটা অন্ধকার আছে, কালো মানুষ আছে। কসবায়ও (শাহরিয়ার) এ রকম একটা ছিল। তবে কসবারটাকে বিচারিকভাবে সাজা কার্যকর করা হয়েছে। জনগণকে এদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন, বিদেশের মাটিতে বসে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছিল একই ভাবে শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় লিপ্ত। এ বিষয়ে আইন শৃংখলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী চক্র ছোবল দিতে তৎপর আছে।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো আইউব আলীর সভাাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু তাপস বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর