,

‘বিলবোর্ড টানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যাবে না’

news-image

অনলাইন ডেস্ক : সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছবি ও বিল বোর্ড টানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যাবে না। যারা জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করছে, তারাই মনোনয়ন পাবেন।’

শনিবার বিকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গে সাংগঠনিক সফরের প্রথমদিন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ এই পথসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত ১০ বছরে কোনও আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। তাই বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। আর যদি কখনও বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। তাই আগামীতে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ কুদরত ই-ইলাহী কাজল।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা