,

উন্নয়নের কাজ তৃণমূলে পৌঁছে দিতে উত্তরাঞ্চলে আ.লীগের সফর : কাদের

news-image

বর্তমান সরকারের উন্নয়নের কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের সংগঠনিক সফর। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন ‘নীলসাগর’ এক্সপ্রেসে ১০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের প্রতিনিধি দলের ট্রেন সফর করার আগে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশ ব্যাপি দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে। তৃণমূলের মানুষ যাতে বিএনপি-জামায়তের গুজবের রাজনীতির বিষয়ে সচেতন থাকে সে বিষয়ে দলের এই সাংগঠনিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রা পথে ট্রেনটির ৮টি স্টপেজে যাত্রাবিরতীর জায়গাগুলোতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর’ এক্সপ্রেসে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।

যাত্রাপথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে ১০টি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সূত্র : যমুনা টেলিভিশন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা