,

আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগ দেবার আহ্বান মন্ত্রীর

news-image

পিরোজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগ দেবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, তিনি (মঞ্জু) আওয়ামী লীগে যোগ না দিলেও তাকে আমরা বঙ্গবন্ধুর লোক হিসেবে জানি। তার পিতা তোফাজ্জেল হোসেন মানিক মিয়াকে জাতীর পিতা নেতা হিসেবে মান্য করতেন।

শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভান্ডারিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)। দুই মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেপির সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা