,

খালেদা জিয়াকে হত্যার হীন প্রচেষ্টা চলছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক করে রেখে হত্যা করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।’

আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কোনো অসুস্থ নাগরিক সুস্থ না হলে বিচারকার্য চালানো যায় না। এটা সম্পূর্ণ অমানবিক ও সংবিধান পরিপন্থি।’

তিনি বলেন, ‘আমরা অনেকবার বলেছি তাকে (খালেদা জিয়া) অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষার জন্য। আমরা অন্তত্য গুরুত্ব দিচ্ছি তার জীবন রক্ষার জন্য।’

ফখরুল বলেন, ‘এখন তিনি যে অবস্থায় আছেন, তাতে তার জীবন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি এই অসুস্থ অবস্থায় কতদিন বেঁচে থাকতে পারবেন বা বেঁচে থাকতে পারবেন না। সরকার তাতে কর্ণপাত না করে তাকে সাঁতসেঁতে পরিত্যক্ত কারাগারে রেখেছে।’

সাধারণ বন্দীর সঙ্গেও এই ধরনের আচরণ করা হয় না বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা। ‍

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা