,

নির্বাচনী গণসংযোগে ট্রেন যাত্রায় যাচ্ছেন আ.লীগ নেতারা

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ট্রেন যাত্রায় গণসংযোগে নামছেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা শনিবার রাজধানী থেকে নীলফামারী পর্যন্ত দিনব্যাপী ট্রেনযাত্রায় অংশ নেবেন। দলটির রাজশাহী ও রংপুরের বিভাগের নেতারাও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ট্রেন যাত্রায় অংশ নেবেন।

জানা গেছে, কমলাপুর রেল স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেসে করে নীলফামারীর উদ্দেশে যাত্রা করবেন আওয়ামী লীগ নেতারা। ঢাকা থেকে নীলফামারী যাত্রা পথে ১৫টি স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে তাদের।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টায় দলের কেন্দ্রীয় নেতারা কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে উঠবেন। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী স্টেশনে পথসভা করবেন তারা।

এ ট্রেনযাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নয়টি জেলার অন্তত ১৫টি স্থানে পথসভা করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ট্রেনের বিরতির ফাঁকে-ফাঁকে এ পথসভাগুলো করা হবে। যাতে অংশ নেবেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি এরই মধ্যে রিজার্ভ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা নীলফামারীতে রাত্রিযাপন করে রোববার ট্রেন যোগে ঢাকায় ফিরবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর