,

এমপি হিসেবে শপথ নিলেন আব্দুস সালাম মূর্শেদী

news-image

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দীঘলিয়া) আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন উপ-নির্বাচনে নবনির্বাচিত আব্দুস সালাম মূর্শেদী।

বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সংসদের কার্যালয়ে শপথ নেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ.ই.ম গোলাম কিবরিয়া।

এ সময় জাতীয় সংসদের হুইপ মো:শাহাব উদ্দিন এমপি, সাবেক সংসদ সদস্য মো: মোল্লা জালাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, এফবিসিসিআই এর পরিচালক মো: হাবিবুল্লাহ ডন উপস্থিত ছিলেন।

সালাম মূর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শূন্য ঘোষিত খুলনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু ওই আসনে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ২৬ আগষ্ট বিজয়ী ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা