,

১২’শ মামলায় আসামি ৮০ হাজার দাবি বিএনপির, জলোচ্ছ্বাসের মতো মামলা দেয়ার অভিযোগ রিজভীর

news-image

ঈদের কয়েকদিন আগে থেকে এখন পর্যন্ত সারাদেশে বিএনপির দেড় হাজেরর অধিক নেতাকর্মী গ্রেফতার, ১২ শতাধিক মামলা, নাম উল্লেখ করে আসামি সংখ্যা ১১ হাজার এবং অজ্ঞাতনামা আসামি সংখ্যা প্রায় ৮০ হাজার বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, জলোচ্ছ্বাসের মতো মামলা দিয়ে সারাদেশকে ভাসিয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা জানান তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতে চান না, কারণ এই ধরনের নির্বাচন হলে শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হবে। তাই একতরফা ভোটারশূণ্য নির্বাচন করার জন্য শেখ হাসিনা সারাদেশে বিরোধীদলশূণ্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ী ছাড়া, পরিবার ছাড়া পলাতক জীবন বেছে নিতে হয়েছে। প্রতি দিন রাতেই পোশাকধারী ও সাদা পোশাকধারীরা বিএনপি নেতাদের বাসা ও বাড়ীতে হানা দিচ্ছে, তল্লাসীর নামে পরিবারের সদস্যদের সাথে করা হচ্ছে দূর্ব্যবহার, গ্রেফতার করছে।

রিজভী অভিযোগ করেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সিদ্ধেশ্বরীর বাসায় তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বারবার পুলিশ হানা দিচ্ছে এবং পরিবারের লোকজনদের কাছে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তার সন্ধান চাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার এর বাসায় পুলিশ তল্লাসী চালিয়েছে।
সুত্রাপুর থানা বিএনপির নেতা আবদুস সাত্তার, জাবেদ কামাল রুবেল, আবু সাহেদ মিন্টু, আনু ও দেলোয়ারসহ ২০ জনের নামে গতকাল ২টি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও মঠবাড়ীয় উপজেলা বিএনপির সদস্য শামীম মৃধা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জানখালী ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়াকে আজ পুলিশ গ্রেফতার করেছে। নাটোর জেলার সিংড়া উপজেলা বিএনপির নেতা জয়নাল, রতন, আকরাম, সজিবসহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। কুষ্টিয়া জেলায়

বিভিন্ন উপ-জেলায় বিএনপির নেতাকর্মীদের নামে ১০ টি মামলা দায়ের করেছে পুলিশ। মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে গতরাতে ২১ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে। নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা