,

‘নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী’

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে এবং কবে গঠিত হবে সেই সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। কবে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কেউ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজশাহী আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি দলীয় মন্ত্রী-এমপিদের নিজস্ব সীমায় থেকেই কথা বলা ভালো বলে মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। কাজেই এ দলকে বাদ গিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর। জাতীয় ঐক্যের নামে যা করা হচ্ছে, তা সাম্প্রদায়িক মেরুকরণ ছাড়া কিছু নয়।

দিনাজপুর ও বরগুনায় নিজ দলীয় দুই সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এভাবে অবাঞ্ছিত করার এখতিয়ার কারো নেই।

তিনি বলেন, কারো অভিযোগ থাকলে সেটি কেন্দ্রে দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদককে জানাতে হবে। আর কোথাও জানিয়ে কাজ না হলে, আমাকে বলতে হবে। এটি কোনোভাবেই সহ্য করা হবে না।

উল্লেখ্য, বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন এটা চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা