,

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না?: কাদের

news-image

নিউজ ডেস্ক : কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন নয়। সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না? এমন প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না।
এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না।

এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা