,

আমীর খসরুর রিট কার্যতালিকা থেকে বাদ

news-image

অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে হাজির হতে দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আমীর খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আমার মনে হয় আবেদনটি শুনানি করতে চাননি বলেই এই আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৬ আগস্ট দুদক আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ২৮ আগস্ট হাজির হতে চিঠি পাঠান। পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক মাসের সময় চেয়ে আবেদন করেন। এ অবস্থায় দুদক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে আগামী ১০ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলেন। পরে গত ৩ সেপ্টেম্বর দুদকের এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা