,

বারবার নয়, একদিনের আন্দোলনেই সরকার পতন : মাহবুব

news-image

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বারবার আন্দোলন করতে চাই না। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, একদিনের আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনা সভায় মাহবুব হোসেন আরও বলেন, বাংলাদেশে বিচার যেমন বন্ধ তেমনি আদালতও আজ বন্ধ। সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। হঠাৎ করে কিসের নিরাপত্তার অযুহাতে সরকার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম কারাগারের ভেতর স্থানান্তরিত করল? কারণ, কারা কর্তৃপক্ষ জানিয়েছেন খালেদা জিয়া অসুস্থ। তাকে আদালতে হাজির করা যাবে না। সরকার তাড়াহুড়ো করে খালেদা জিয়াকে অন্য একটি মামলায় সাজা দিতে চাচ্ছে।

সরকার গ্রেনেড হামলা মামলায় পাতানো রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে দলীয় নেতাকর্মীদের উত্তপ্ত করতে পারে বলে আশঙ্কা করেন বিএনপির সিনিয়র এই আইনজীবী।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের গণতান্ত্রিকভাবে জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে। সরকার হটাতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপি কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মো. হানিফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর