,

সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

news-image

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের নবম মৃত্যু বার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজার থেকে ঢাকায় আসার পথে আশুগঞ্জের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাইফুর রহমান ১৯৩২ সালে মৌলভীবাজারে জন্ম গ্রহণ করেন। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পথচলা শুরু করেন। এরপর দীর্ঘ সময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন। ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। যদিও ১/১১ পরবর্তীকালে জীবনের শেষ কয়েক মাস সক্রিয় রাজনীতি থেকে একরকম বিদায়ই নিয়েছিলেন।

সাবেক এই অর্থমন্ত্রী ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩, ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন তিনি।

সাইফুর রহমান দীর্ঘদিন বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় বৃহত্তর সিলেটের উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, সাইফুর রহমান ছিলেন আমাদের রাজনৈতিক গুরু, অভিভাবক এবং স্বপ্নের বাতিঘর। উনার অভাব কোনদিন পূরন হবে না।

এদিকে সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার ও সিলেট জেলা বিএনপি। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, মাজার জিয়ারত, কাঙালিভোজ ও আলোচনা সভা। অন্যদিকে সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার কবরে (মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে) পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া, শিরনী বিতরণ ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা