,

‘সালমানের বাবার জন্যই আমি আজ শাহরুখ’

news-image

বিনোদন ডেস্ক: শাহরুখ খান, এই নামটির সঙ্গে আজ খুব কম লোকজনকেই নতুন করে পরিচয় করানোর প্রয়োজন পড়ে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই যে তিনি যে শাহরুখ ছিলেন, বলিউড বাদশা ছিলেন, এমনটা কিন্তু এক্কেবারেই নয়। তবে সেই শুরুর দিনগুলোতে তাকে যারা পথ দেখিয়েছেন, সম্প্রতি তেমনই একজনকে স্মরণ করেছেন শাহরুখ।

তিনি সালমান খানের বাবা সেলিম খান। সম্প্রতি সালমানের ‘দশ কা দম’-৩ এর ফাইনাল রাউন্ডে অতিথি হিসেবে এসেছিলেন শাহরুখ। সেখানে এসে শাহরুখ বলেন, যখন আমি প্রথমবার মুম্বাই এসেছিলাম, তখন আমি একজন স্ট্রাগেলিং অভিনেতা ছিলাম, সে সময় সালমানের বাড়িতেই আমি খাবার খেয়েছিলাম।

সেলিম খান (সালমানের বাবা) আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছিলেন। এক প্রকার উনার জন্যই আজ আমি শাহরুখ হয়েছি। আমি এই শোতে এসেছি শুধুমাত্র সালমানের জন্য। ও আমাকে যেখানে যেতে বলবে আমি যেতে রাজি।

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান বলিউডের একজন খ্যাতনামা চিত্রনাট্যকার। ‘জঞ্জির’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’-র মত ছবির চিত্রনাট্যকার তিনি। ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘করণ-অর্জুন’-এর মত ছবিতে সালমানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-সালমান। পাশাপাশি সালমানের ‘টিউবলাইট’, ‘হর দিল যো পেয়ার করেগা’ ছবিতেও দেখা গেছে শাহরুখকে। এমনকি শাহরুখের আগামী ছবি ‘জিরো’তেও অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সালমানকে।

সালমান শাহরুখের যে ভালো বন্ধু সে কথা বলিউডের প্রায় সবারই জানা তবে মাঝে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে সালমানের সঙ্গে শাহরুখের ঝামেলার জেরে দীর্ঘদিন কথা বন্ধ ছিল বলিউের এই দুই তারকার। তবে শেষ পর্যন্ত সালমানের বোন অর্পিতা খান শর্মার বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ। তারপরই তাদের সম্পর্ক জোড়া লাগে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর