,

দশ বছরের মধ্যেই সাগরে তলিয়ে যাবে ব্যাংকক

news-image

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণিক উষ্ণতার প্রভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছে বিশ্বের বিভিন্ন শহর। তবে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।

থাইল্যান্ডের সরকার ও বিভিন্ন সংস্থার হিসাব মতে আগামী এক দশকের মধ্যে ব্যাংককের প্রায় অর্ধেকটা পানির নিচে তলিয়ে যেতে পারে। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত, যা প্রতি বছর দুই সেন্টিমিটার করে ডুবছে। গ্লোবাল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থা চলতে থাকলে আর প্রায় ৮১ বছর পর পুরো থাইল্যান্ডই পানির নিচে ডুবে যাবে।

তবে কেবল ব্যাংককই নয় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি শহর পানির নিচে তলিয়ে যাওয়ার বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা।

গ্রিনপিসের তারা বুয়াকামশ্রী বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ভারি বৃষ্টিপাত এবং আবহাওয়ার ধরন পাল্টানোয় ২০৩০ নাগাদ ব্যাংককের ৪০ ভাগ ডুবে যাবে।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকক প্রতি বছর এক থেকে দুই সেন্টিমিটার করে ডুবছে এবং সামনের দিনগুলোতে মারাত্মক বন্যার হুমকি রয়েছে।

আশঙ্কার আরও একটি বিষয় থাইল্যান্ডের উপসাগরের পানি প্রতি বছর চার মিলিমিটার করে বাড়ছে। তাই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাংককে ডুবে গেলে বিপদের মধ্যেই পড়বে সেখানকার এক কোটি চল্লিশ লাখ মানুষ।

পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, কর্তৃপক্ষ থাইল্যান্ডের রাজধানী অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তাভাবনা করছে।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’