,

নির্বাচনে বিএনপি না আসলে আবারও ফাঁকা মাঠে গোল দেব: স্বাস্থমন্ত্রী

news-image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, সংবিধানের বাইরে নির্বাচন করা মানে হচ্ছে একটা অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনা। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, এবারের নির্বাচনেও বিএনপি না আসলে আবারও ফাঁকা মাঠে গোল দেওয়া হবে।

সোমবার রাজধানীর বিএমএ ভবনে ৩৬তম বিসিএস স্বাস্থ্য কাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ১৮০ জন চিকিৎসকের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানের আলোকে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে নির্বাচন হতেই হবে। এবারও যদি আপনারা না খেলেন, করার কিছু নাই। ফাঁকা মাঠেই ইনশা আল্লাহ গোল দেওয়া হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গে স্বাস্থমন্ত্রী বলেন, সরকার কাউকে ফাঁসাতে চায় না। আদালতে প্রমাণ সাপেক্ষে ওই মামলার রায় হবে।’

অনুষ্ঠানে তিনি চিকিৎসকদের প্রথম তিন বছর জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া আগামী নভেম্বরের মধ্যে সরকার সাত হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলেও জানান তিনি। সূত্র: এনটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর