,

যত বাধাই আসুক, এবার নির্বাচনে যাবে বিএনপি : ইমতিয়াজ

news-image

বাংলাদেশে কোনো সরকার তার বিরোধীপক্ষের সকল দাবি কিংবা শর্ত মেনে নিয়েছে বলে ইতিহাসে নেই। এর নজির নেহাতই কম। কারণ সরকার মনে করে, বিরোধী দলের দাবি মানাই সরকারের পরাজয়। হোক সেটি যৌক্তিক দাবি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা থেকে দেওয়া বিএনপি’র শর্তও বর্তমান সরকার মানবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ।

নির্বাচনে দলের অংশগ্রহণ প্রসঙ্গে সরকারকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুড়ে দেওয়া চার শর্তের বাস্তবতা নিয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপকের মতে, ভোটারদের প্রতি আস্থা কিংবা তাদেরকে আনুকূল্যে রাখার বিষয়টি মাথায় রেখে বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্যদিকে ধরে নেওয়া যায়, সরকার তাদের দাবি মানবেই না। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সরকার ভিন্ন ছোট দু’য়েকটি বিষয়ে নমনীয় হতে পারে। দলের দাবি পূরণ না হলেও নির্বাচনে অংশ নেবে বিএনপি। কারণ কালকের সমাবেশ থেকে বিএনপির নেতাদের বক্তব্যে বুঝা যায়, দলটি যেভাবেই হোক নির্বাচনে যেতে চায়। গেলবার নির্বাচনে না গিয়ে যে খুব লাভ হয়েছে তা কিন্তু নয়।

নমনীয় বিষয়গুলো কি হতে পারে জানতে চাইলে ইমতিয়াজ আহমেদ বলেন, সম্প্রতি বহুল আলোচিত ইভিএম। যা সরকারি দল আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলই চাচ্ছে না ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রয়োগ। বিএনপি যেহেতু জোরেসোরে এর প্রতিবাদ করছে, সরকার হয়তো এ বিষয়ে একটি সমঝোতায় আসতে পারে। আর অন্য বিষয়গুলো আদৌও সরকার মানবে বলে আমার মনে হচ্ছে না।

রাজনৈতিক এই বিশ্লেষকের মতে, রাজনীতিতে অনেক শর্তই আসে, এগুলো রাজনৈতিক কথা। রাজনীতিতে অনেক কথাই হয়। সরকারও ভালভাবে জানে এবার ভোটের মাঠে নেমেছে বিএনপি। যত বাধাই আসুক, এবার নির্বাচনে অংশ নেবে তারা। আর এসব শর্ত কিংবা দাবির মানে সরকারকে একটু প্রেশারে রাখা। সরকারি দলও চাইবে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখতে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর