,

ইভিএমের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত : নৌমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের উপর ভিত্তি করে। কোনো চক্রান্ত করে আওয়ামী লীগ সরকার গঠন হয়নি। বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বাস করে, তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে বিএনপির বিরোধীতা কোনো প্রভাব ফেলবে না। ইভিএম কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

আজ রবিবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে জয় বাংলা উৎসবের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী একথা বলেন।

নৌ-মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ১শ’ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় শাজাহান খান বলেন, কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছে নির্বাচন কমিশন। এক সময় মানুষ সিল দিতেও পারতো না, সিল দেওয়া শিখেছে। তেমনি ইভিএম পদ্ধতি একবার চালু হলে মানুষ সেটার প্রতিও আস্থা পাবে। একটি নির্বাচনে ইভিএম ব্যবহার হলেই মানুষের চর্চা হয়ে যাবে, জনগণ ভালভাবে এটি বুঝতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খানসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা