,

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির

news-image

অনলাইন ডেস্ক: ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় জনসভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি। জনসভা কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।
এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। দোয়া মাহফিল করা হবে সারা দেশে।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, ‘আমাদের দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী হবে এযাবৎকালের সবচেয়ে বড় জনসভা। দলের প্রতিটি স্তরের নেতাকর্মী এতে অংশ নেবে। সরকারের সব বাধা উপেক্ষা করে শনিবার বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এরই মধ্যে জনসভায় দলের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয়েছে। মূল দলের পক্ষ থেকেও সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শনিবার জনসভার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ, সুন্দর ও ভালো জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি, জনসভায় ব্যাপক জনসমাগম ঘটবে। এ জন্য দলের সব অঙ্গ সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা আসবেন কি না জানতে চাইলে মিলন বলেন, ‘সব সময় রাজধানীতে বড় কোনো জনসভা হলে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা অংশ নেন। আর কাল যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা, তাই অন্যবারের চেয়ে আরো বেশি নেতাকর্মী নয়াপল্টনের জনসভায় যোগ দেবেন।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর