,

বিএনপির সঙ্গে যারা আপসের কথা বলে তারা ভণ্ড-প্রতারক: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক: বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, গণতন্ত্রের নামে কোনো বিশৃঙ্খলা ও চক্রান্তকে ছাড় দেয়া হবে না, ইলেকশনে আসেন, মাঠে খেলা হবে। জনগণ রায় দেবে।

তিনি বলেন, ঘরের ভেতরে বসে বৈঠক করে ক্ষমতায় আসবেন সেই দিন আর ফিরে আসবে না।

শুক্রবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় নেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশর ৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একাদশ নির্বাচন নিয়ে আলোচনার কিছু নেই, ইলেকশন যথাসময়ে হবে। ইলেকশন কমিশন তা ঠিক করবে। ইলেকশনের তিন মাস সরকার থাকবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কিন্তু কোনো ষড়যন্ত্রকে ছাড় দেয়া হবে না। যার মনে চায় নির্বাচনে আসবে যার মনে না চায় নির্বাচনে আসবে না।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির সঙ্গে আপস করার কথা যারা বলে তারা ভণ্ড, প্রতারক। বিএনপির সঙ্গে কে হাত মেলাবে? খুনিদের সঙ্গে কোনো রাজনীতি হবে না।

১৪ দলকে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জয়-পরাজয় আমরা ভয় পাই না। কিন্তু একাত্তরের ঘাতকরা কোনো বিভ্রান্ত্রির মাধ্যমে যেন খুনিদের ক্ষমতায় না আনতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সব জায়গায় দুর্গ গড়ে তুলতে হবে।’

বঙ্গবন্ধুকে ছোট করার জন্য যুগ যুগ ধরে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশ যত দিন আছে বঙ্গবন্ধুর নাম তত দিন থাকবে। জিয়াউর রহমান নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছে। বিএনপি যত বড়ই কথা বলুক না কেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তাতে কোনো সন্দেহ নেই।’

বাংলাদেশ গণআজাদী লীগের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খানসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর