মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সব সময় প্রাসাদে বসে ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসে: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি সবসময় প্রসাদে বসে ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘পাকিস্তান এবং বাংলাদেশ আমলে আওয়ামী লীগ জনগণের সরাসরি ভোটে বার বার ক্ষমতায় এসেছে। আর বিএনপি ষড়যন্ত্র করে প্রাসাদে বসে ক্ষমতায় আসে।’

তিনি বলেন, নির্বাচনে জনগণ ইভিএমের মাধ্যমে হোক আর সরাসরি ভোট দিক তা আমাদের কাছে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সবসময় জনগণের ওপর আস্থাশীল।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবুল কাশেম ভূইয়া ও সেলিম ভূইয়া উপস্থিত ছিলেন।

মন্ত্রী উপজেলার গাজীর বাজার, ছয়গড়িয়া, রাজেন্দ্রপুরসহ কর্ণেলবাজারে সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।