,

ইভিএম, ‘সিদ্ধান্তের আগেই ইসি কেন সরকারের কাছে টাকা বরাদ্দ চাচ্ছে’

news-image

সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা শওকত মাহমুদ বলেছেন, ‘ইসি যেহেতু ইভিএম ব্যবহারের সিদ্ধান্তই নেননি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বাকি আছে বলছেন, সেখানে ইভিএম আগেভাগে কিনে ফেলার জন্য সরকারের কাছে টাকা বরাদ্দ চাচ্ছেন কেন।’

বুধবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ইসি সচিবের দেয়া বক্তব্য তুলে ধরে শওকত মাহমুদ বলেন, ‘ইসি সচিব বলেছেন, জাতীয় নির্বাচনে তিন ভাগের একভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে একটা প্রকল্পও পাঠানো হয়েছে। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।’

তিনি বলেন ‘রাজনৈতিক দলগুলোর সম্মতি কিন্তু বড় বিষয়। তাদের সম্মতি ছাড়া ইভিএমের জন্য প্রকল্প, আবার এখনও আরপিও সংশোধন হয়নি। বিষয়গুলো নিয়ে একটা ধূম্রজাল রয়েই গেছে।’

রাজনৈতিক দল, ভোটারসহ যারা স্টক হোল্ডার আছেন তাদের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন বাস্তব পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করে শওকত মাহমুদ বলেন, ‘আমি ভোটার, আমি ইভিএমে ভোট দেব কি না এটারও একটা ব্যাপার আছে।’

তিনি বলেন ‘ভারতে ইভিএম নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে। যারা ইভিএমে ভোট দিয়েছিলেন তারা বলছেন আমাদের ভোট সঠিকভাবে গণনা হয়নি এবং তারা ব্যালটে ভোট দিতে চাচ্ছেন। আমাদের মতো দেশে এক সময় প্রযুক্তির চাপে হয়তো ইভিএম আসবে। কিন্তু কথা হচ্ছে, আমরা ভোটাররা কতখানি প্রস্তুত আছি। ইভিএম নিয়ে কারও কোনো বিশ্বাসযোগ্যতার সংকট থাকলে সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের বাস্তব পদক্ষেপ নেওয়াটাই সঙ্গত হবে। রাজনৈতিক দলগুলোর সম্মতি কিন্তু বড় বিষয়।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘তারা (ইসি) বলছেন ইভিএম মেলা করবেন। কিন্তু আমি মনে করি না এই নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে। কারণ রাজনৈতিক টানাপোড়ন আছে এবং বিবোধী দলগুলোর দাবি-দাওয়া আছে। সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর বোঝাপড়া আছে। এর মধ্য দিয়ে ভোটারদের ইভিএম শিক্ষা দিতে চায় নির্বাচন কমিশন। ভোটাররা সেই শিক্ষা নিতে কতখানি আসবে সেটাওতো প্রশ্নের ব্যাপার।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা