,

জনসভার অনুমতি পেল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। ওই দিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া ও তিনি ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে তাদের জনসভা করার অনুমতির বিষয়টি জানানো হয়।

গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে এক যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ। বিকেল তিনটায় ঢাকায় জনসভা অনুষ্ঠান।

পর দিন রোববার বিকাল তিনটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে। এ ছাড়া দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি প্রতিষ্ঠাবার্ষিকী নিজস্বভাবে উদযাপন করবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন।

এদিকে ১ সেপ্টেম্বর সরকার সমাবেশের অনুমতি না দিলে এর প্রতিবাদে ৩ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছিল বিএনপি। জনসভার অনুমতি পেলে তারা ঢাকায় বিশাল শোডাউন করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর