,

‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে ভয়াবহ যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছিলাম, তখন যেভাবে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র বিপর্যস্ত হয়েছিল সেই সময়ে এই মহান নেতার নেতৃত্ব আমাদেরকে ঐকবদ্ধ করেছিল।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার যে হীন নীলনকশা ছিল যাতে মানুষের স্বপ্নও যে দূরীভূত হয়েছিল, সেই মানুষগুলোর মধ্যে নতুন করে স্বপ্ন দেখার, নতুন বাংলাদেশ নির্মাণ করার স্বপ্ন দেখালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

‘যেখানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং ভিন্ন মত-পথকে গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশে মুক্ত চিন্তার প্রসার ঘটালেন’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘যে গণমাধ্যমকে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাকশাল করে পুরোপুরিভাবে কণ্ঠরোধ করে দিয়েছিল, সেই গণমাধ্যমকে তিনি (জিয়াউর রহমান) মুক্ত করে দিলেন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর