,

ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে অংশগ্রহণ করুন

news-image

নিউজ ডেস্ক: ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়েই হবে এবং অনেক রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোনো অভাব হবে না। আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোনো দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।

বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশেবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা