,

জাতীয় ঐক্য গড়তে ‘সরকার বাধা’: মওদুদ

news-image

বৃহত্তর রাজনৈতিক ঐক্য নিয়ে শুরুতেই সরকার বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গণমাধ্যমে আসা জাতীয় ঐক্য বিষয়ে বিএনপির দশ প্রস্তাবের কিছুই জানেন না বিএনপি’র এই নেতা। তিনি বলেন, জাতীয় ঐক্য গঠনের কাজ এখনও বেশ বাকি। সরকার যেকোনো শুভ উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি করে।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে মতিঝিলে তার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সরকার বিএনপির এই উদ্যোগকে বানচাল করে দিতে চায় অভিযোগ করে তিনি বলেন, সব বিষয়ে খোলাসা করতে আরও কিছু সময় লাগবে। এ বিষয়ে এখনই মুখ খোলা ঠিক হবে না। আর এটা নিশ্চিত, কিছু বললেই সরকার এটিকে নস্যাৎ করে দেবে। সরকার কোনোভাবেই চায় না একটি ভাল পরিকল্পনা বাস্তবে পরিণত হোক।

আপনাদের দেওয়া প্রস্তাবের জবাবে অন্যদলগুলো কি বলেছে? জানতে তিনি বলেন, এটা আমি জানি না, অন্যদলগুলো ভাল জানে।

বিশ দলীয় জোট এবং বৃহত্তর ঐক্য নিয়ে জামায়াত বিষয়ে বিএনপির অবস্থান কি? ভিন্ন কোনও পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে এটা আমার একার কোনো বিষয় না; সবাই মিলে সিন্ধান্ত নেওয়া হবে বলে জানান মওদুদ আহমেদ।

ব্যক্তিগতভাবে আপনি (মওদুদ আহমেদ) খালেদা জিয়ার মুক্তিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনে জোর দিয়েছিলেন। কবে নাগাদ সে আন্দোলন হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও কিছু সময় ধৈর্য ধারণের কথা বলেন। সময় হলে দল অবশ্যই মাঠে নামবে।

তবে নির্বাচনের আগে চেয়ারপারসনের মুক্তি নিয়ে আশাবাদী বিএনপির এই আইনজীবী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর