গ্রেনেড হামলা মামলার রায়, বিএনপি নয় ক্ষমতাসীনরাই সংকটে পড়বে
২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ের পর বিএনপি নয় বর্তমান ক্ষমতাসীন দলই বড় ধরণের সংকটে পড়বে। যে সংকট থেকে তার নিকট ভবিষ্যতে বেরিয়ে আসতে পারবে না। বিএনপি নেতারা বলেন, দলের মধ্যে কোনো সংকট নেই। নতুন করে সংকট হবে এটাও তারা দেখছেন না। তবে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও সেতুমন্ত্রীসহ সরকারি দলের দায়িত্বশীল নেতারা এই মামলার রায় নিয়ে আগাম যেসব মন্তব্য করেছেন তাতে এই মামলাকে প্রভাবিত হবে বলেও আশঙ্কা করছেন।
জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার পনের দিন আগে ওই মামলা নিয়ে একই ধরণের মন্তব্য করেছিলেন। ফলে ওই মামলার রায়ে তাদের বক্তব্যের প্রতিফলন ঘটেছিলো এবং খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, মামলার রায় কি হবে তা জানার কথা সংশ্লিষ্ট বিচারকের। কিন্তু তার আগে সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীরা মামলার রায় নিয়ে আগাম মন্তব্য করেন। ওই মামলাকে প্রভাবিত করতে তারা এসব কথা বলেন।
এপ্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে সরকার প্রধান থেকে শুরু করে আইনমন্ত্রী, সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীনদের দায়িত্বশীল নেতারা যে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তা কখনো কাম্য হতে পারে না। কেননা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলাকালেও এমন হয়েছে এবং তার ফলাফল মামলার রায়ে প্রতিফলিত হয়েছে।
দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি আবারো সংকটে পড়বে তারমানে আমরা শঙ্কিত ওনার কথায়, যে আবারো হয়তো ২১ আগস্টে একটা ফরমায়েশী রায় হতে যাচ্ছে, ওই ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্টের মতই রায় হতে যাচ্ছে। যাতে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা আমাদের র্শীষপর্যায়ের নেতাদের বিরুদ্ধে হয়তবা শাস্তিমূলক ব্যবস্থা আসছে এই ফরমায়েশী রায়ে যে কারণে ওনি বলছেন যে বিএনপি সংকটে পড়বে।
তিনি বলেন, এরফলে প্রশ্নবিদ্ধ বিচারবিভাগ আমরা বলি এটা হয়ত তাই বারবারই প্রমাণিত হচ্ছে এবারও মনে হচ্ছে তাই হচ্ছে। এরমধ্য দিয়ে সংকট বিএনপিতে তো না এই সংকট জাতির ভেতরে আবারো সংকট তৈরি হবে। কারণ জাতি ইতিমধ্যে গণতন্ত্রকে হারিয়েছে। বিচারবিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠান ভঙ্গুর হয়েছে, দেশের সার্বিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে।
জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পাঁচ লাখ নেতাকর্মী মারা যাবে। এমন কি পাপ করেছেন যে পাঁচ লাখ নেতাকর্মী মারা যাওয়ার মত আতঙ্কে থাকেন। সেই পাপগুলোকে সংশোধন করলেই তো হয়। তাহলে বিএনপির সংকট নিয়ে চিন্তা করা লাগে না। সেই পাপগুলোকে এখনো সংশোধন করে যদি গণতন্ত্রের জন্য এগিয়ে যায় তাহলে আওয়ামী লীগের জন্য সংকট হবে না। নাহলে আওয়ামী লীগ পড়বে আরো অনেক অনেক বড় সংকটে। যে সংকট থেকে নিকট ভবিষ্যতে তাদের বেড়িয়ে আসার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, বিএনপি নতুন ভাবে সংকটে পড়বে, বিএনপিকে সংকটে ফেলার ব্যবস্থা তো ২০০৯ সাল থেকে শুরু হয়েছে। কারণ দেশকে যদি সংকটে ফেলা হয়। তাহলে স্বাভাবিক ভাবে দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সংকটে পড়বে এটা শতসিদ্ধ। যাদের মধ্যে দেশ প্রেম নেই, ক্ষমতা প্রেম আছে তাদের জন্য দেশের সংকটে কিছু আসে যায় না। ওবায়দুল কাদের সাহেব অনেকগুলো দায়িত্ব একত্রে পালন করছেন। তারমধ্যে সেতুমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক আবার একই সঙ্গে যদি ২১ আগস্টের মামলার যে আদালত, সেই আদালতের বিচারকও হয়ে থাকেন তাহলে ওনি জানেন কাকে কাকে ওনারা সাজা দেবেন। সেখান থেকে ওনারা সংকট খুঁজে বেড়ান।











