,

শিগগিরই ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হবে

news-image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। শিগগিরই নিকারের বৈঠকে এ বিষয়টি উত্থাপিত হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ফরিদপুর সিটি কর্পোরেশন হলে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ও আশা পূরণ হবে।

এবারের ঈদে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের সকল উপজেলা সদরকে পৌরসভার আলোকে গড়ে তুলতে ১৫০০ কোটি টাকার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, পল্লী এলাকার উন্নয়নের মাধ্যমে মানুষকে কর্মমুখী করা হচ্ছে । এখন থেকে মানুষ কাজের জন্য যাতে শহরে না আসে তাই সব উপজেলাকে শহরের আদলে গড়ে তোলা হবে।

প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, এবারের ঈদে দু;স্থ ও গরিব মহিলাদের ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। এতে গরীব মানুষ খুব ভালভাবে ঈদ উদযাপন করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা