,

আন্দোলনে যাবে বিএনপি, জবাব দিতে প্রস্তুত আ.লীগ

news-image

৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কয়েক দফা আন্দোলনের ডাক দিয়েও সফল হয়নি বিএনপি। উল্টো নানামুখী চাপে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমুহুর্তে জোরদার আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। এই আন্দোলনেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে চান দলটির শীর্ষনেতারা। তবে বিএনপিকে জনবিচ্ছিন্ন দল হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের শীর্ষনেতারা বলছেন, নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র হলে দেশের মানুষই সমুচিত জবাব দেবে।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে ঘরোয়া রাজনীতির খোলস ভেঙে রাজপথে নামেন বিএনপি’র নেতাকর্মীরা। বেগম জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলা এ আন্দোলনও ঝিমিয়ে পড়ে কয়েক দিনের মধ্যেই।

তবে সাম্প্রতিক দুটি ছাত্র বিক্ষোভ থেকে এবার অনুপ্রেরণা খুঁজছেন দলের শীর্ষনেতারা। রাজনৈতিকভাবেই ব্যর্থ হয়েই বিএনপি অন্যদের আন্দোলকে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য আওয়ামী লীগের। অক্টোবরে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কিছুটা হতাশ ছিলাম। কিন্তু এই নিরাপদ সড়কের আন্দোলন দেখে মনে হলো যে এদেশের ভবিষ্যত আছে। তরুণরা, কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। এই নির্বাচনের আগেই জনগণ রাস্তায় নামবে।’ যুক্তফ্রন্ট গঠন করা, যুক্তফ্রন্টের সাথে ২০ দলীয় ঐক্যের সাথে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করা। তার ভিত গড়তে কিছুটা সময় লাগবে। তারা (নির্বাচ কমিশন) অক্টোবরে তফসিল ঘোষণা করবে। আমাদের যে আন্দোলন সেটা চূড়ান্ত রূপ লাভ করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, তারা (বিএনপি) এখন নিজেরা ব্যর্থ হয়ে, তারা (বিএনপি) কখনো নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হচ্ছে। আবার কখনো কোটা আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। তার সাথে আঞ্চলিক বিষগুলোতেও তারা (বিএনপি) উসকে দিতে চেষ্টা করছে। জনগণকে নিয়ে আন্দোলন করা বিএনপির কোনো রাইট নাই। কারণ তারা (বিএনপি) জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি যদি আন্দোলন করতে চায় আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু নির্বাচনকে যদি প্রতিহত করতে চায় তাহলে বাংলাদেশের মানুষ আর ছাড় দিবে না। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশে একটি সাংবিধানিক ধারা থাকা দরাকর বলে এ দেশের মানুষ মনে করেন।

বিএনপি আগ্রহী হলেও এই মুহুর্তে নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে মনে করেছেন আওয়ামী লীগ শীর্ষ নেতারা। সূত্র : সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা