,

মির্জা ফখরুলকে যা বললেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি জনগণকে যেকোনো অবস্থায় সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার বিকেলে নাজিমউদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেল ৪টা ২০মিনিটে মিনিটে পুরান ঢাকার কারাগারে প্রবেশ করেন ফখরুল। প্রায় ১ ঘণ্টা অস্থান শেষে বেরিয়ে আসেন তিনি।

ফখরুল বলেন, আমরা ঈদের দিন ম্যাডামের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম, পাইনি। কিন্তু আজ হঠাৎ করে কারা কর্তৃপক্ষ আমাকে দেখা করার অনুমতি দেয়। আমি তার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছি। শারীরিকভাবে অসুস্থ হলেও তার মনোবল শক্ত আছে।

তিনি বলেন, আমি দলের বর্তমান অবস্থার কথা জানিয়েছি খালেদা জিয়াকে। আশা করছি তার যে দুটি মামলা বাকি আছে তার জামিন হয়ে যাবে এবং তিনি শিগগিরই মুক্তি পাবেন৷

রাজনৈতিক ও সাংগঠনিক কোনো বিষয়ে আলোচনা হয়নি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন। জনগণকে মনোবল ধরে রাখতে বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখতে বলেছেন এবং যেকোনো অবস্থায় জনগণকে সজাগ ও সচেতন থাকতে বলেছেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা