,

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না: নাসিম

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নেই। তাই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে কোনো লাভ হবে না। উন্নয়ন দিয়েই আওয়ামী লীগ জনগণের মন জয় করেছে। বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারে আগামী নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবে।

আজ শনিবার রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন। স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু দিয়েছেন।
আপনাদের জীবনমান উচুতে তুলে দিয়েছেন। এখন আপনাদের দেয়ার পালা। আসছে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। উন্নয়নের ধারার অপূর্ণ কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। সরকার ও দলের মধ্যে ছোট ছোট ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু ছ্টো ছোট ভুলের জন্য বিরাগ হয়ে জঙ্গি ও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতাদের ভোট দিয়ে বড় বড় ভুল করবেন না। আর তা করা হলে দেশ আবার অন্ধকারে ছেয়ে যাবে। দেশে জ্বালা-পোড়াও এবং বোমার মাধ্যমে মানুষ হত্যাকারীদের উত্থান ঘটবে। স্থবির হয়ে যাবে দেশের অর্থনীতি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর