,

বড়জোট ভাংলে ইসলামী দলগুলো নিয়ে জোট করার চিন্তা ইসলামী দলগুলোর

news-image

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এ ৩টি রাজনৈতিক দলের সঙ্গে এখনো জোটবদ্ধ রয়েছে ইসলামী ভাবাপন্ন দলগুলো। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরনে জোট ভাংলে ইসলামী দলগুলো নিয়ে আলাদা নির্বাচনি জোট করার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন, জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোর নেতারা।

উল্লেখ, আওয়ামী লীগের সঙ্গে জোটে রয়েছে ২টি ইসলামী দল, বিএনপির সঙ্গে জোটে রয়েছে ৭টি দল ও জাতীয় পার্টির সঙ্গে রয়েছে ৫৮টি ইসলামী দল। এর বাইরে ৩ থেকে ৪টি দল রয়েছে জোটের বাইরে।

এ বিষয়ে জোটের বাইরে থাকা সবচেয়ে বড় ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন, আমরা গত কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে একাই প্রার্থী দিয়েছি। আমাদের দল প্রত্যাশা অনুযায়ি ভলই করেছে। এরমধ্যে আমরা ঘোষণা দিয়েছি সারাদেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী দিব। প্রার্থী বচাইয়ের কাজও শুরু করেছি। ইসলামী অন্যান্য দলগুলো বড় ৩ দলের জোটের মধ্যে রয়েছে। অতিতের ইতিহাস থেকে দেখেছি নির্বাচনের আগে নানা নির্বাচনি মেরুকরন হয়।সেখানে জোট ভাংগে আবার জোট গড়ে।এ ধরনের মেরুকরণ হলে আমরা ইসলামী দলগুলো নিয়ে নতুন মেরুকরণ করবো। সেক্ষেত্রে অবশ্যই নীতি আদর্শ নিয়েই জোট গঠন হবে।

খেলাফত মজলিসের মহাসচিব মুফতি মাহফুজুল হক বলেন, এখনো জাতীয় পার্টির জোটে আছি। নির্বাচনের আগে যদি নতুন কোন মেরুকরন হয় সেক্ষেত্রে ইসলামী আলাদা জোটের কথা ভাবা যাবে। সময় গেলে বিষয়টি পরিস্কার হবে।
ইসলামী শাষণতন্ত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব মওলানা ইমতিয়াজ আলম বলেন, এখনো নির্বাচন কেন্দ্রিক জোট গঠনর চিন্তা নাই তবে সময়েতো রাজনৈতিক জোটের ভাংচুর হয়। সেসময় চিন্তা করা যাবে। তবে ইসলামী সকল দল নিয়ে আলদা জোট হলে ভালই হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর