,

ঈদের ছুটির সকালে রিজভীর নেতৃত্বে বনানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরে আন্দোলনের কথা অনেক বলেছে এসেছে বিএনপি, কোনোবারই সেরকম কিছু দেখা যায়নি। তবে এবার ঈদের পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঈদের মেজাজে থাকা নগরীতে শুক্রবার সকাল সোয়া ৯টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রিজভী’র নেতৃত্বে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করে।

এর আগেও ঈদের ছুটিতে শূন্য প্রায় রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে রিজভীর নেতৃত্বে।

এছাড়া রিজভীর নেতৃত্বে রাজধানীতে এ ধরনের আরো কয়েকটি বিক্ষোভ মিছিল হয়েছে। তবে সেগুলো ছিলো ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে। এ নিয়ে অনেক ঠাট্টা-রসিকতা করলেও রিজভীর মিছিল থেমে নেই। তিনি সুযোগ পেলেই বিক্ষোভ মিছিল করে নিজের অবস্থান জানান দেন এবং দলের চেয়ারপার্সনের মুক্তি কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা