,

খালেদা জিয়া গণতন্ত্রের সৎমা, জঙ্গিতন্ত্রের আসল মা: ইনু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি: খালেদা জিয়া গণতন্ত্রের মা নয় সৎমা। উনি আসলে জঙ্গি রাজাকারতন্ত্রের আসল মা। সেজন্য গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে তাদের কোনও কাজ নেই। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, বিএনপি আসলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা দণ্ডিত বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির দাবিতে হইচই করছে। আর মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি দল যা গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ তাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা নয়। আজকে খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত যারা দেন তারা কার্যত নির্বাচনটাকে বানচাল করতে চান বলেও দাবি করেন ইনু।

এসময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর