,

বঙ্গবন্ধুর পরিবারের নামে ১০ বছর ধরে কোরবানি দিচ্ছেন তিনি

news-image

নিউজ ডেস্ক।। নড়াইলে ১০ বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে পশু কোরবানি দিচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেনের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় এ কোরবানি দেয়া হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে ২০০৯ সাল থেকে কোরবানি দিয়ে আসছেন নড়াইলের এ যুবলীগ নেতা।

শুক্রবার দুটি গরু ও দুটি ছাগল কোরবানি দেন তিনি। পরে গরু ও ছাগলের মাংস স্থানীয় তিনটি মাদরাসার শিক্ষার্থী, এতিম-অসহায় ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করেন তিনি।

যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার পরিবারের সদস্যদের নামে গত ১০ বছর ধরে কোরবানি দিয়ে আসছি। এই আদর্শ ও ভালোবাসা ধারণ করে আমি এগিয়ে যেতে চাই। জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে