,

একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না: নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের কোনো পথ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেবে। শেখ হাসিনাই হবেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নের প্রায় সোয়া তিনশ’ দুস্থ পরিবারের মধ্যে সরকারি অনুদানে নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠান ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জের কাজীপুরের সীমান্ত বাজার মহিলা কলেজমাঠে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

নাসিম আরও বলেন, ‘শেখ হাসিনা মায়ের মমতা আর বোনের ভালোবাসা দিয়ে দেশের গরিব, অসহায় ও দুস্থ পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আশ্রয়হীনদের আশ্রয়ণ প্রকল্পে জমি দিয়ে এবং বাড়ি নির্মাণ করে নিরাপদে ঘুমানোর ব্যবস্থা করেছেন।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ কারিন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং রতনকান্দি ইউপি সদস্য সাইদুল ইসলাম জুড়ান প্রমুখ।

পরে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের শিয়ালকোলে সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জাতীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর