,

‘সেপ্টেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় হব ‘

news-image

আগামী সেপ্টেম্বর মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বিচারিক আদালত থেকে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আসামী বাবরের যুক্তিতর্ক চলছে। ২৬,২৭ ও ২৮ আগস্টের মধ্যে যুক্তিতর্ক শেষ হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সে লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এমনটা জানান।

বঙ্গবন্ধু খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় ফাসি কার্যক্রর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে সভার আয়োজন করে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

২১ আগস্ট গ্রেনেড হামলার ৫২ জন আসামী। যার মধ্যে ১৭ জন পলাতক রয়েছে। ২২৫ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়েছে বলে জানান আইন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী সকলের বিচার হয়েছে। ২১ আগস্ট গ্রেন্ড হামলার বিচার হবে।

এ সময় বিএনপির উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আপনারা (বিএনপি) যদি চান জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কেন ষড়যন্ত্রের গন্ধ পাই এটা সবাই জানে না। কারণ বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। ২১ আগস্ট মামলার তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেখানে ৭১,৭৫ এর ষড়যন্ত্রকারীরা চলে এসেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ৭৫ এর হত্যাকান্ডে জিয়া পরিবার সরাসরি জরিত।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যদিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তাকের রহমান ওই দিন জন্মদিবস পালন করতো।

কামরুল বলেন, তত্বাবধায়ক কিংবা সহায়ক সরকারের কোন সুযোগ নেই। আর নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার কোন সুযোগ নেই। কারণ তারা (বিএনপি) সংসদে নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত অনেকে উপস্থিত ছিলেন৷

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর