,

বিএনপি আমাকে যে অত্যাচার করেছে তা ভুলা কঠিন : এরশাদ

news-image

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি আমার উপর যে অত্যাচার করেছে…, আমি ছয় বছর জেলে ছিলাম। বিনা অপরাধে আমার বউ, ছেলে-মেয়েকেও জেলে দিয়েছিল তারা। এসব ভুলা কঠিন। তাই আর পুরনো কথা মনে করে কষ্ট পেতে চাই না।

রোববার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭/৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো। যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি জোটে নির্বাচন করবো। আর বিএনপি না এলে আলাদা নির্বাচন করবো।

এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম, মেজর (অব.) আব্দুস সালামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (১৮ আগস্ট) ৫ দিনের সফরে রংপুর কুড়িগ্রামে এসেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। নিজ জন্মভূমি থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। আগামী ২৩ আগস্ট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।  সূত্র: বাংলা নিউজ টোয়েন্টিফো্র

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর