,

কী কথা হলো ড. কামাল ও বঙ্গবীরের বৈঠকে

news-image

নিউজ ডেস্ক: দেশের বিশিষ্ট আইনজীবী, সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী আজ শনিবার বৈঠক করেছেন।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের করণীয় নির্ধারণ করতে আজ বিকেলে ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়া আয়োজিত মহাসমাবেশের প্রস্তুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

আরও জানা গেছে, কোনও কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেলে বিকল্প ভেন্যু হিসেবে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনও ঠিক করে রাখা হবে এই সমাবেশের জন্য।

দলীয় সূত্রে আরও জানা গেছে, শাসক দল আওয়ামী লীগ ও তাদের শরিক দল এবং জামায়াতে ইসলামী বাদে দেশে সক্রিয় ডান-বাম-প্রগতিশীল ঘরানার প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ওই মহাসমাবেশের আয়োজন করার ব্যাপারে প্রস্তুতি চলছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা