,

বিএনপি ভালো অবস্থানে নেই: এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে আমার দল অংশ নেবে। বিএনপি আসবে কি আসবে না, তারাই ভালো জানে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না।

আজ শনিবার সকালে রংপুর সার্কিট হাউজে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বিএনপির অবস্থা ভালো নেই। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে জোটগতভাবে, আর না নিলে এককভাবে নির্বাচন করব। তবে রংপুরের ২৩টি আসনই আমরা চাই।

এর আগে আজ সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন এরশাদ। তাকে বিমানবন্দরে বিদায় জানান প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এবং ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর