,

‘ভয় পেয়ে ওবায়দুল কাদেররা বেসামাল হয়ে পড়েছেন’

news-image

নিজস্ব প্রতিবেদক: ভয় পেয়ে ওবায়দুল কাদেররা বেসামাল হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন রকম দুঃস্বপ্নে অস্থির ও শঙ্কিত হয়ে পড়েছেন। মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হরণ করে যে শূন্যতার সৃষ্টি করেছেন তাতে ধেয়ে আসা প্রতিবাদী মানুষের টর্নেডোতে ভয় পেয়ে ওবায়দুল কাদেররা বেসামাল হয়ে পড়েছেন। তাই কখনও ভয়ের কথা বলছেন, কখনও ধমকের সুরে কথা বলছেন।

শনিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, যারা নাগরিক স্বাধীনতা কেড়ে নেয় তারা আগ্রাসী শক্তি, যারা জনগণের দাবিকে রক্তাক্ত করে তারা দেশের শত্রু। যারা শিশু-কিশোরদের রক্ত নিঙড়ে নেয় ও প্রতারণা করে, তারা মনুষত্বহীন। চারিদিকে আপনাদের পতনের শব্দ শোনা যাচ্ছে। অবিলম্বে নিরাপদ সড়কের আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত শিশু-কিশোর-তরুণ ছাত্র-ছাত্রীদের মুক্তি দিন।

‘দেশের সিনিয়র সিটিজেন বরেণ্য আইনজীবী মওদুদ আহমদকে অবরুদ্ধ হয়ে আছেন। শুক্রবার দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে পুলিশ বাধা দেয় এবং তার বাড়ি ও বাড়ির সামনে থেকে ১০ জনকে আটক করে। শনিবারও কোনো নেতা-কর্মী তার (মওদুদ) সঙ্গে দেখা করতে পারছেন না।’

রিজভী আরও বলেন, খালেদা জিয়া যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসার শিকার তার প্রমাণ মিলছে কয়েকদিন পর-পর প্রধানমন্ত্রীর উদ্ভট বক্তব্যে। খালেদা জিয়াকে বন্দি করার জন্যই শেখ হাসিনা তার বিরুদ্ধে অসত্য মামলায় সাজা দিয়েছেন। এটা কোনো আইনি প্রক্রিয়া নয়, দেশনেত্রীকে আটকে রেখে আনন্দ লাভ করাই তার উদ্দেশ্য। সেজন্য নানা ফন্দি-ফিকিরের জাল বুনে সত্তোরোর্ধ্ব একজন জননন্দিত নেত্রীকে বন্দি করে এখন নানাভাবে তার ওপর জুলুম চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর