,

প্রধানমন্ত্রী সর্বত্র জিয়া পরিবারের ভূত দেখতে পান: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপি ও জিয়া পরিবারের ভূত দেখতে পান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক নির্যাতন বিরোধী সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‘ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভকালে কর্তব্যরত ৪০ জন সাংবাদিকের ওপরে নৃশংস হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৫ আগস্টের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জড়িত- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপি ও জিয়া পরিবারের ভূত দেখতে পান। ১৫ আগস্টের ঘটনায় কী ভাবে তিনি বেগম খালেদা জিয়াকে যুক্ত করেন? তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও যুক্ত করেন। আর যা খুশি তাই বলেন।

তিনি বলেন, আমরা এগুলো বলতে চাই না। আমরা বলতে চাই- আপনি (শেখ হাসিনা) রাজনীতিবিদ, আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। আপনার মুখ থেকে এধরণের অর্বাচীন কথাবার্তা কখনো শোভা পায় না। কিন্তু এটাই আপনার স্বভাব। আপনি আপনার স্বভাবের মধ্যে দিয়েই এধরণের অর্বাচীন হাস্যকর কথাবার্তা বলেন। দয়া করে এধরনের কথাবার্তা বন্ধ করুন।

মির্জা আলমগীর প্রধানমন্ত্রীর এধরণের কথাবার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে সঠিক পথে আসার জন্য আহ্বান জানান।

এক-এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছি- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, এরপরও আপনারা সরকারে আছেন? এখনও পদত্যাগ করছেন না। সরকার আপনাদের। আর আপনারা এক-এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, এক-এগারোর সুবিধাবাদি হচ্ছে, এই আওয়ামী লীগ। এতই সুবিধাবাদি যে, আওয়ামী লীগের নেত্রী বিদেশে যাওয়ার আগে বলেছিলেন যে, এক-এগারোর সরকারের সকল কর্মকাণ্ডকে বৈধতা দেবো। দিয়েছেনও এবং আইনও পাশ করেছেন। এরপরও কেনো এক-এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন (ওবায়দুল কাদের)?

গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রীর খুবই ভক্ত। উনার প্রতিটি বক্তব্য আমি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। বুঝায় চেষ্টা করি। বুঝায় চেষ্টা করি উনি কিভাবে সারা বছর দেশবাসীকে বোকা বানিয়ে শাসন করছেন।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর ভক্ত বলেই বলছি, আপনি (শেখ হাসিনা) গতকাল যে বক্তব্যটা দিয়েছেন সেটা একবার পড়ে দেখেন। অথবা শুনে দেখেন। এতে আপনার দুটি জিনিস মনে হবে।

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্ধার ঘরের মনে শুধু সাপ। আমি জানি না, ফখরুল ভাই বলছেন, বিএনপি না কী ভোট করবে। তাহলে তো গজব। তাই ১৪ বছরে শিশু নিরাপদ সড়কে দাবিতে আন্দোলন করছে, তাকেও গ্রেপ্তার করছে। যেহুত এটা নির্বাচনের বছর। আর ওদের ক্ষমতায় থাকতে হবে। তাই, শিশু, বোন ও মা চিনি না। এটাই হচ্ছে সরকার।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, আব্দুল শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর